ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নূরপুরে সাবেক সিনিয়র খেলোয়াড়দের জমজমাট ফুটবল ম্যাচ, টাইব্রেকারে জয়ী আও যাইগা স্পোর্টিং ক্লাব চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জাকির হোসেন ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘট*নায় ৩ জন নি*হত চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক মরহুম দেলোয়ার হোসেন জন্টু স্মৃতি মিডবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নূরপুর ব্রাদার্সের জয় শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

জামাল হোসেন লিটন, চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর। সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নজরদারিতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ড্রোন।

শনিবার (১৭ অক্টোবর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সেক্টর কমান্ডার পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পূজামণ্ডপের সভাপতির হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

সেক্টর কমান্ডার জানান, শ্রীমঙ্গল (৪৬ বিজিবি), বিয়ানীবাজার (৫২ বিজিবি) ও হবিগঞ্জ (৫৫ বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২০৬টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৩১টি পূজামণ্ডপ রয়েছে। গত ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছেন।

তিনি আরও জানান, গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
মিডিয়া ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের তিনটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৭৪ জনকে।

উল্লেখ্য, সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। দুর্গম এলাকায় নিরাপত্তার জন্য ১৮টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নূরপুরে সাবেক সিনিয়র খেলোয়াড়দের জমজমাট ফুটবল ম্যাচ, টাইব্রেকারে জয়ী আও যাইগা স্পোর্টিং ক্লাব

দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি

আপডেট সময় ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬