ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নূরপুরে সাবেক সিনিয়র খেলোয়াড়দের জমজমাট ফুটবল ম্যাচ, টাইব্রেকারে জয়ী আও যাইগা স্পোর্টিং ক্লাব চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জাকির হোসেন ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘট*নায় ৩ জন নি*হত চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক মরহুম দেলোয়ার হোসেন জন্টু স্মৃতি মিডবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নূরপুর ব্রাদার্সের জয়

ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার। বাংলাদেশে প্রাচীনকাল থেকেই সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। বিএনপি সব ধর্মীয় শ্রেয়োবোধ ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। এ দেশে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই সমান নাগরিক।

শনিবার (১৭ অক্টোবর) মাধবপুর উপজেলার জগদীশপুরের ভৈরব বাড়ি সার্বজনীন মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এমপি সৈয়দ মোঃ ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এর মাধ্যমে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং সমান নাগরিক অধিকার ভোগ করবেন—এটাই প্রত্যাশা। ধর্মীয় উৎসব সবার মধ্যে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদ্‌যাপন কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল

আপডেট সময় ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬